Skip to content

দুর্নীতির অভিযোগে ইরানের প্রেসিডেন্ট রুহানির ভাই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ছোট ভাই হোসেইন ফেরেদোউনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত রোববার ইরানের বিচার বিভাগ এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট রুহানির ভাই হোসেইনের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। দুর্নীতির দায়ে তার সঙ্গে জড়িত আরো কয়েকজন এখন কারাগারে রয়েছে। ইরানের বিচার বিভাগের ডেপুটি চিফ গোলামহোসেন মোহসেনি এজেইয়ি এক টেলিভিশন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

গোলামহোসেন মোহসেনি এজেইয়ি বলেন, প্রেসিডেন্ট রুহানির ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্যে একাধিক তদন্ত চলছে। শনিবার তাকে জামিন দেওয়া হলেও জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। জামিন হলে তিনি মুক্তি পাবেন। তার বিরুদ্ধে বিচার চলবে। হোসেইন ফেরেদোউন প্রেসিডেন্ট হাসান রুহানির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে ইরানের জেনারেল ইন্সপেকশন অর্গানাইজেশনের প্রধান নারস সিরাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তার এক বছর পর হোসেইনকে গ্রেফতার করা হল। ইরানের রক্ষণশীল রাজনীতিবিদরা হোসেইনের বিচারের দাবি জানিয়ে আসছিলেন। বিনা সুদে ঋণ নেওয়া ছাড়াও একজন ব্যাংক পরিচালককে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে হোসেইনের বিরুদ্ধে। ওই ব্যাংক পরিচালকের বেতন অতিরিক্ত হওয়ায় প্রেসিডেন্ট রুহানি তাকে বরখাস্ত করেন। তেহরান টাইমস/ ইসরায়েল ন্যাশনাল নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫