আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখায়বের আকৃতিতে নেশার বড়ি ছেয়ে গেছে সারা ব্রিটেন। ব্রিটেনের রাস্তা ঘাটে দেদারছে বিক্রি হচ্ছে এ মাদক। যারা ব্যবহার করছেন তারা এ মাদককে দারুণ হিসেবে ‘মাইন্ড ব্লোইং’ হিসেবে উল্লেখ করেছেন। কমলা ও গোলাপি বর্ণে এ পিল ২২০ মিলিগ্রামের প্রতিটি বিক্রি হচ্ছে ২ পাউন্ডে। ডেইলি মেইল/ডেইলি স্টার ইউকে
কালোবাজার থেকে শুরু করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এ মাদক। এমন ট্রাম্প পিল ১ হাজারটির দাম ১২’শ পাউন্ডে পাওয়া যাচ্ছে। এ বিক্রেতা বলেন, এ পিল ব্যবহারকারীদের আনন্দে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট। বিপুল চাহিদা লক্ষ্য রেখেই কালোবাজারে এধরনের মাদক আসছে বলে ম্যানচেষ্টারের এক বিক্রেতা জানান। হটকেকের মতই বিক্রি হচ্ছে এ মাদক।
শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটির ২২ বছরের ছাত্রী জোয়ানা বার্নস গত জুনে তার ডিগ্রি পরীক্ষার পর চূড়ান্ত অনুভূতির জন্যে এ ধরনের মাদক পিল সেবন করেন। এরপর তিনি মারা যান। ১৮ বছরের কেইলি প্রিঙ্গেল হলুদ ও নীল বর্ণেন এধরনের মাদক পিল খেয়ে মারা যান যা সুইডিশ ফার্নিচার প্রতিষ্ঠান আইকিয়ার নামে নামকরণ করা হয়েছিল। গত মে মাসে এক কিশোর ডেভনে এধরনে পিল খেয়ে মারা যান এবং আরো দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
