Skip to content

নাইট রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলবেন মিরাজ!

স্পোর্টস ডেস্ক ॥
প্রথম বারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আগামী ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একদিন পর সিপিএল খেলতে দেশ ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মিরাজ ও সাকিবকে অনাপত্তিপত্র দেওয়ার অনুমতি দিয়েছেন। দুই-একদিনের মধ্যে মিরাজ হাতে পেয়ে যাবেন অনাপত্তিপত্র।

সিপিএল সম্পর্কে মিরাজ জানান, সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন। সেদিন মিরপুরে তাকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ হিসেবে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলতে পারবেন মিরাজ। ৪ আগস্ট মিরাজের দলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরবর্তী ম্যাচগুলো ৭, ৯, ১১ ও ১৪ আগস্ট।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মিরাজ। নজর কাড়েন ক্রিকেটবিশ্বের। সিপিএল আসরের জন্য তাকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভেড়ায় ত্রিনবাগো। এ দলটিতে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনকে।

প্রসঙ্গত, সিপিএলে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। গত আসরে একই দলে খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫