Skip to content

কোর্টকে রাখতে হলে সবার দায়িত্ব আছে : অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন, ‘একদিন আপনি থাকবেন না, আমি থাকব না। বিচার বিভাগ থাকবে। এই জুডিশিয়ারি সবার। এই কোর্টকে রাখতে হলে সবার দায়িত্ব আছে। জুডিশিয়ারিকে কর্নাড (কোণঠাসা) করে দেশের মঙ্গল হয় না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানিকালে প্রধান বিচারপতি এ কথা বলেন।

শুনানিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আজ মঙ্গলবার আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫