Skip to content

৬ লাখ অবৈধ বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া

বাংলাভূমি ডেস্ক ॥
মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ৬ লাখ অবৈধ বাংলাদেশী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাসকে এ সিদ্ধান্ত জানিয়েছে। এদিকে বৈধতার সুযোগ কাজে লাগাতে দূতাবাসে হুমড়ি খেয়ে পড়ায় পরিস্থিতি সামল দিতে হিমশিম খাচ্ছে দূতাবাস। এমন পরিস্থিতিতে কেউ কেউ আবার দূতাবাসের বিরুদ্ধে হয়রানিরও অভিযোগ তুলেছেন।

অবৈধ অবস্থানের দায়ে গত কয়েক সপ্তাহের অভিযানে মলয়েশিয়া সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে হাজারেরও বেশি বাংলাদেশী। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রি-হায়ারিং কর্মসূচীর আওতায় বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মালয়েশিয়া সরকার  ধড়পাকড় চালায়।

এ নিয়ে গত সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বৈঠক করেন স্থানীয় বাংলদেশ দূতাবাসের কর্মকর্তারা। বৈঠকের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। তিনি জানিয়েছে, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত প্রায় ৬ লাখ বাংলাদেশিকে বৈধতার সুযোগ দেয়া হচ্ছে।

এমন ঘোষণা আসার পর থেকে পাসপোর্ট সংগ্রহ ছাড়াও নানা ধরণের সেবা নিতে স্থানীয় দূতাবাসে হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশিরা। গত এক সপ্তাহে প্রায় ৩২ হাজার অভিবাসীকে কনস্যুলার সেবা দিয়েছে দূতাবাস। এ পর্যন্ত প্রায় ১ লাখ বাংলাদেশিকে ই-কার্ড পেয়েছেন, যা মোট আবেদনের ৫৭ ভাগ। অন্যদিকে রি-হায়ারিং প্রক্রিয়ায় আসতে পেরেছে তিন লাখ বাংলাদেশি, যা মোট আবেদনের ৮৯ ভাগ।

দূতাবাসের হিসাব বলছে, দেশটিতে অবস্থানরত প্রায় ৬ লাখ অবৈধ বাংলাদেশির বড় অংশই এরইমধ্যে বৈধ হওয়ার সুযোগ নিয়েছে।

হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, আইনের আওতায় দূতাবাসের কাছ থেকে অভিবাসীদের যেসব সহযোগিতা প্রয়োজন, তা সম্পূর্ণভাবে দেয়া হবে। তবে অনেকেই দূতাবাস থেকে সেবা না পাওয়ারও অভিযোগ তুলছে।

মালয়েশিয়ায় শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ বাংলাদেশী কাজ করছে। নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫