Skip to content

হলি আর্টিজানের যাবতীয় তথ্য-প্রমাণ পুলিশের হাতে : আছাদুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥
গুলশানে হলি আর্টিজান হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ শিগগিরই অভিযোগপত্র জমা দেয়া হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, গুলশান হামলার ফরেনসকি ও পোস্টমর্টেম রিপোর্টসহ যাতীয় তথ্য প্রমাণ এখন পুলিশের হাতে। নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজ রিমান্ডে গুলশান হামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ড, বাংলাদেশে জঙ্গি হামলার সর্ববৃহৎ এ ঘটনাটি ঘটে গত বছরের ১ জুলাই। হামলা প্রতিরোধের প্রথম প্রহরেই জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। পরের দিন যৌথ বাহিনী বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫