Skip to content

বাঘের সঙ্গে লড়াই করেছিলেন অমিতাভ!

বিনোদন ডেস্ক ॥
তিনি যেখানে দাড়িয়ে পড়েন, লাইন সেখান থেকেই শুরু হয়। আজও দীর্ঘ  দেহের লোকটার মোহে আচ্ছন্ন মানুষ। একদিনের ভাললাগা নয়, এ ভালবাসার সম্রাজ্য তিলে তিলে গড়ে উঠেছে। এর জন্য কত কীই-ই না করেছেন বলিউডের শাহেনশা। কখনও হয়েছেন ‘সারাবি’, কখনও ‘ডন’, কখনও আবার বিল্লা নম্বর সাতশো ছিয়াশি পড়ে সেজেছেন ‘কুলি’। অভিনয়ের ‘শোলে’ ছিল তার রক্তে। সেই ‘খুন পাসিনা’র পরিশ্রমের কথাই বর্তমানের আয়নায় নতুন করে তুলে ধরলেন অমিতাভ বচ্চন। আজকের মতো প্রযুক্তি তখন ছিল না। কিন্তু  ডেডিকেশন অনেক বেশি ছিল। আর এই তাগিদেই ছবির জন্য আসল বাঘের সঙ্গে পর্যন্ত লড়াই করেছিলেন বিগ বি। ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক রাকেশ কুমারের ছবি ‘খুন পাসিনা’। সেখানেই ছিল এই অ্যাকশন দৃশ্য। যার জন্য আস্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে বাগে এনেছিলেন বলিউডের শাহেনশা। সাদা-কালো সেই স্মৃতি সম্প্রতি নিজের টুইটার প্রোফাইলে তুলে ধরেছেন অমিতাভ। ছবির জন্য এমন অনেক সাহসী কাজই করেছিলেন সিনিয়র বচ্চন। আজকের স্টান্ট ডিরেক্টরদের সে গল্প শোনালে নাকি তারা অমিতাভকে পাগল বলে সম্বোধন করেন। এই পাগলামো ছিল বলেই তো আজও তিনি  যেখানে দাড়ান, বলিউডের তারকাদের লাইন সেখান থেকেই শুরু হয়। আজও জলসার সামনে অগণিত মানুষ ভিড় করেন তার এক ঝলক পাওয়ার আশায়। আজও তিনি মানেই হল কাঁপানো মানুষের চিৎকার। এই ভালবাসাকে সঙ্গী করেই এতদিন পথ চলেছেন, আর আগামী দিনেও চলবেন। ইতিহাসের সঙ্গে সঙ্গে বর্তমানকেও আপন করে নেবেন। সেই বার্তাই যেন বিগ বি বারবার তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫