Skip to content

ধর্মভেদ নিয়ে নতুন বার্তা দিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক ॥

শাহরুখ খানের বাড়ি মন্নত-এ ঢোকার মুখেই আছে হিন্দু দেবদেবীর ছবি। বাস্তবের শাহরুখ সব ধর্মকে শ্রদ্ধা করে চলেন। মুসলিম, হিন্দু এমনকি খ্রীষ্টধর্মও। এসব কথাই জানেন তাঁর অনুরাগীরা। তবুও জীবনে বহু ক্ষেত্রে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনি।

সেই শাহরুখই স্পষ্ট ভাষায় বললেন, ‘আমাদের দেশে অনেক ধর্মই আছে। বিশ্বাস করুন, আর নতুন কোনও ধর্মের প্রয়োজন নেই। কিন্তু যেটার প্রয়োজন সর্বাগ্রে, সেটা হল শান্তি, প্রীতি ও স্বস্তি। প্রতিটি ধর্মেই রয়েছে এই তিনটির সাম্য বজায় রাখার বার্তা। সেই শব্দ, সেই কথাই আমাদের শোনার চেষ্টা করতে হবে,’ দৃঢচিত্তে বলেছেন তিনি। সূত্র: এবেলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫