Skip to content

অবশেষে ধূমপান ছাড়ছেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক ॥

বলিউড বাদশা এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।  সেখান থেকে গতকাল একটি সেলফি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, কিং খান লস অ্যাঞ্জেলেসের ‘স্মোকিং জোন’-এ দাঁড়িয়েও সিগারেট খাচ্ছেন না।

এই ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আমি ধূমপান করছি না, যদিও এই এলাকায় ধূমপান করার অনুমতি আছে। লস অ্যাঞ্জেলেসে বিরতিতে আছি।’
ইরংশ ঈষঁন

কিছুদিন ধরে শোনা যাচ্ছিল কিং খান তার দীর্ঘদিনের ধূমপানের বদভ্যাস এবার ছাড়তে চলেছেন। আর এর কারণ হলো তার সন্তানেরা। শাহরুখ চান তার সন্তানদের কাছে এক আদর্শ বাবা হয়ে উঠতে। বলিউডের এই সুপারস্টার অনেক দিন ধরেই এ অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘আমি সব ধরনের বাজে অভ্যাস থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবনযাত্রা শুরু করতে চাই।’ তাই ধারণা করা যাচ্ছে, অবশেষে ধূমপান ছেড়েই দিচ্ছেন শাহরুখ খান।

শাহরুখের কাছের বন্ধুরা কিছুদিন আগেও তাকে খাবারের চেয়ে সিগারেট বেশি খেতে দেখেছেন। যেটা এখন দেখছেন না। ‘কিং খান’-এর সবসময়ের সঙ্গী ছিল সিগারেট আর কফি। এমনকি ঠান্ডা পানীয় খুব বেশি পান করেন তিনি। তবে এখন নাকি এই অভিনেতা সুস্থ জীবনের পথে।

এদিকে, আগামী ৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘যাব হ্যারি মেট সেজাল’ ছবিটি। রোমান্টিক ও কমেডি নির্ভর এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ইভলিন শর্মা। সেই ছবির প্রচারেও বেশ ছোটাছুটি করছেন তিনি। এই ছবির পরিচালক ইমতিয়াজ আলি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫