Skip to content

জয়নুল আবদিন জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলাসহ মোট আট মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাকে মুক্তি দেয়া হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইরংশ ঈষঁন

জয়নুল আবদিন ফারুকের আইনজীবী তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট আট মামলায় আদালত তাকে জামিন দেন। জামিননামা কারাগারে পাঠানোর পর তা যাচাই-বাছাই শেষে জয়নুল আবদিন ফারুককে বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তি দেয়া হয়।

তিনি আরও জানান, জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা আট মামলার মধ্যে হাইকোর্ট থেকে পাঁচটি এবং ঢাকা মহানগর আদালত থেকে তিন মামলায় জামিন দেয়া হয়।

গত ২ জুলাই পল্টন থানার ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন ফারুক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন চার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫