Skip to content

কঙ্গনা মারাত্মক আহত

বিনোদন ডেস্ক ॥
বলিউড তারকা কঙ্গনা রনৌত মারাত্মক আহত হয়েছেন। ‘মণিকর্ণিকা- দ্য কুইন অব ঝাঁসি’ ছবির হায়দরাবাদের শুটিং সেটে তলোয়ারের আঘাতে তার কপাল কেটে গেছে। তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আইসিসিইউতে ভর্তি করা হয়েছে।

সহশিল্পী নিহার পাণ্ডের সঙ্গে তলোয়ার যুদ্ধের শুটিং করছিলেন কঙ্গনা। এই সময় সহশিল্পীর তলোয়ারের আঘাত হঠাৎ তার কপালে লাগে এবং ফিনকি দিয়ে রক্ত ঝরা শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার আঘাতে ১৫টি সেলাই দেওয়া হয়। তাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অল্পের জন্য মাথার খুলিতে আঘাত লাগেনি কঙ্গনার।

ছবির প্রযোজক কমল জৈন এ ব্যাপারে জানান, এই যুদ্ধের দৃশ্যটি এর আগেও কয়েকবার রিহার্সাল হয়েছে। পারফেকশনিস্ট কঙ্গনা অন্য কাউকে না দিয়ে নিজেই এই দৃশ্যটি করতে চেয়েছিলেন। সামান্য ভুলের কারণে আইব্রোর মাঝখানে কেটে গেছে কঙ্গনার। কমল জৈন কঙ্গনার সাহসের প্রশংসা করে জানান, হাসপাতালে যাওয়ার পথে একটুও ঘাবড়াননি কঙ্গনা। মিড-ডে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫