Skip to content

স্থানীয় সরকার নির্বাচন: আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আগামী ২১ জুলাই শুক্রবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫