বাংলাভূমি ডেস্ক ॥
প্রবল বর্ষণে চট্টগ্রামের সীতাকুন্ডে আবারও পাহাড় ধসে ৩ শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১ জন।
শুক্রবার ভোররাতে জঙ্গল সলিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও উদ্ধারকাজ শুরু হয়নি বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া জানান, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে তিন নম্বর সমাজের একটি পরিবারের সদস্যরা পাহাড় ধসে মারা যায়।
এরআগে বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসে ১৫৩ জনের মৃত্যু হয়। অবিরাম বর্ষণে এ বছর পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে পাহাড়ি এলাকায় গত বিশ বছর ধরে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় পাহাড় কেটে বসতি নির্মাণ করা হচ্ছে।
এই এলাকাটি নিম্ন আয়ের লোকদের বসতি করে স্থানীয় নেতারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। পাহাড় কেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই এলাকায় এইসব বসত নির্মাণ করা হয়। আমাদের সময়.কম
