Skip to content

তিন সপ্তাহেই মা হয়েছেন সানি লিওন

বিনোদন ডেস্ক ॥
নতুন অতিথি এসেছে বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল দম্পত্তির ঘরে। প্রথমব বারের মতো সন্তান লালন পালনের আনন্দ উপভোগ করছেন তারা। কিছুদিন আগে ‘মা’ হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সানি লিওন। তবে এ মুহূর্তে গর্ভধারণ করে সন্তান জন্ম দেওয়া কিছুটা কঠিন। তাই দত্তকের সিদ্ধান্ত।

জানা গেছে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের এই কন্যা শিশুকে দত্তক নেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘বর্তমানে সব কিছু একেবারে নতুন, কারণ মাত্র কয়েকদিন হয়েছে। সপ্তাহ তিনেক আগে আমরা যখন নিশার ছবিটি হাতে পাই আমি খুবই উচ্ছ্বসিত, খুশি, আবেগাপ্লুত ছিলাম এবং আমার নানা অনুভূতি হচ্ছিল। সাধারণত অন্যদের মা হওয়ার প্রস্তুতি নিতে নয় মাস দরকার হয়, আর আমি তিন সপ্তাহেই পেয়ে গেলাম।’

অন্যদিকে ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘আমাদের জীবনটা সব সময় একটু অন্য রকম। নয় মাস বলতে আমাদের কিছু নেই। আমার ক্ষেত্রে, দত্তক নেওয়ার জন্য দুই বছর ধরে বেশ কিছু কাগজের কাজ এবং একদিন সবকিছু ঠিকঠাক। আপনি একটি ই-মেইল পাবেন যে, আপনাদের পছন্দ মতো বাচ্চা পাওয়া গেছে। সুতরাং এটি একটু অন্যরকম।’

সন্তান নিজের হোক অথবা দত্তক নেওয়া, এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি। এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমি অন্যদের ব্যাপারে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয় না নিশা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিল।

মেয়ের নাম রাখার বিষয়ে এই তারকা বলেন, ‘তার নাম আমাদের খুবই পছন্দ। তার পুরো নাম নিশা কউর ওয়েবার। যেহেতু আমি পাঞ্জাবি এজন্য কউর। কারণ আমার আসল নাম করণজিৎ কর। আমি সব সময় চিন্তা করে এসেছি নাম যেটাই হোক না কেন মাঝের নাম সব সময় সিং অথবা কউর হবে। আমি নিশা নামের অর্থ খুঁজে দেখি যে, এটি একটি হিন্দু দেবীর নাম।’

২০০৯ সালে বিয়ের পিড়িতে বসেন সানি-ড্যানিয়েল দম্পতি। এনডি টিভি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫