Skip to content

শ্রীপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (ছয়শত পাড়া) এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
২১ জুলাই শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুকে (৪০) আটক করে। সে চকপাড়া (ছয়শতপাড়া) গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। এ ঘটনায় আটক আবুসহ মাদক নিয়ন্ত্রণ আইনে ৪জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার লোনসিং গ্রামের আবুল হোসেনের ছেলে খোরশেদ দেওয়ান (৩০), শ্রীপুর উপজেলার চকপাড়া (ছয়শতপাড়া) গ্রামের মৃত জাবেদ আলী আয়নাল (৩৫) ও মুলাইদ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী রুকি (৪৫)।

শ্রীপুর থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) সিদ্দিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া (ছয়শত পাড়া) গ্রামের আবু মিয়ার বাড়ীতে মাদক বেচাকেনা চলছিল এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার মাদক ব্যবসায়ীকে পালানোর চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে আবু মিয়া (৪০) কে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আবুকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫