Skip to content

আজান নিয়ে বিস্ফোরক মন্তব্য সুচিত্রা কৃষ্ণমূর্তির!

বিনোদন ডেস্ক ॥

বেশ কিছুদিন আগে ভারতের বিখ্যাত গায়ক সোনু নিগম বাড়ির কাছের মসজিদের লাউডস্পিকার থেকে ভেসে আসা আজানের শব্দে ঘুম ভেঙে যায় বলে অভিযোগ করেছিলেন। সোনুর সেই মন্তব্যের পর কম জলঘোলা হয়নি। সোনুর পর সেই পথে হেঁটে এবার আজানের তীব্র বিরোধিতা করলেন গায়িকা-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি।

‘কভি হাঁ কভি না’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বড়পর্দায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তিনিই এবার ভোরবেলা লাউডস্পিকারে জোরাল শব্দে আজানের প্রতিবাদ জানালেন টুইটারে। সুচিত্রা তার টুইটারে লিখেছেন, ‘ভোর ৪.৪৫ মিনিটে বাড়িতে ফিরেছি। কিন্তু আজানের তীব্র শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। জোর করে ধর্মকে চাপিয়ে দেওয়া অযৌক্তিক।’ যথারীতি তার টুইট নিয়েও শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

হঠাৎ সুচিত্রা এরকম সংবেদনশীল বিষয় নিয়ে টুইট করতে গেলেন কেন এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে দেখা যাইয় গোটা ঘটনার সূত্রপাত সাগরিকা ঘোষের একটি টুইটকে ঘিরে। সাগরিকা টুইটারে লেখেন, ‘আজানের বিরুদ্ধে হিন্দু সেলেবদের প্রতিবাদ দেখে জানিয়ে দিই, তাদের ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। সেটাই আজানের উদ্দেশ্য।’

এর পালটা সুচিত্রা লেখেন, ‘আমি নিজে ব্রাহ্মমুহূর্তে বিছানা ছেড়ে উঠে পড়ি। রেওয়াজ করি, যোগাসন করি। কিন্তু ঈশ্বরকে স্মরণ করার জন্য আমার অন্তত লাউডস্পিকারের দরকার পড়ে না।’ এখানেই শেষ নয়।

এরপর সুচিত্রা আরও লেখেন, ‘আমরা কেউই আজানের বিরোধিতা করছি না। কিন্তু ভোর পাঁচটার সময় জোর করে কারও ঘুম ভাঙিয়ে দেওয়াটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫