Skip to content

জীবনের প্রথম এই কাজটি করলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক ॥

ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে ট্যাগলাইনে লিখলেন, ‘জীবনে প্রথম বারৃ’। কিন্তু কী এমন করলেন ক্যাটরিনা? তাও আবার জীবনে প্রথম বার? ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘ল্যায়লা’ চরিত্রে স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টরের চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাট। এ বার অবশ্য সমুদ্রের তলায় নয়, জলের উপরেই বাজিমাৎ অভিনেত্রীর। খুব বেশি ‘স্কিলড’ না মনে হলেও, খারাপ সার্ফ করেন না ক্যাটরিনা! তেমনটাই মনে করছেন ক্যাটের ঘনিষ্ঠরা।

টুইটার-ইনস্টাগ্রামে খুব বেশি ‘অ্যাকটিভ’ না হলেও, শনিবার একটি ভিডিও আপলোড করেছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মরোক্কোর অশান্ত সমুদ্রে সার্ফিংয়ে মেতেছেন অভিনেত্রী। আর সেখানেই লিখেছেন, ‘জীবনে প্রথম বারৃ।’

বলিউডে আসার পর থেকে নানা রূপে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। অভিনয়ের ‘স্কিল’ বাড়ানোর পাশাপাশি নাচ, ফিটনেসেও বাড়তি গুরুত্ব দিয়েছেন ক্যাট। আপাতত তিনি সালমানের সঙ্গে মরোক্কোতে রয়েছেন। না, দুই প্রাক্তন মিলে ছুটি কাটানোর জন্য নয়, ছবির শুটিংয়ে ব্যস্ত তাঁরা। আলি আব্বাস জাফরের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’র শুটিং চলছে মরোক্কোতে।

সেখানেই কাজের ফাঁকে একটু ব্রেক নিয়েছিলেন ক্যাট। অতলান্তিকের ‘ইসাওরা’ শহরের সমুদ্রে সার্ফিং শিখছেন ক্যাটরিনা। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতেই তা ভাইরাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫