Skip to content

লন্ডনে মুসলিম মহিলাকে হিজাব খুলে হেনস্থার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক ॥
লন্ডনের গুরুত্বপূর্ণ টিউব রেল স্টেশনে মুসলিম মহিলাকে হিজাব খুলে হেনস্থার অভিযোগ উঠেছে। পর পর জঙ্গি হামলার পর থেকেই লন্ডনে মুসলিমদের উপর বিদ্বেষ মূলক আচরণ মাথাচারা দিচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ জুলাই। লন্ডনের বাকের স্ট্রিট টিউব স্টেশনে বান্ধবীর সঙ্গে অপেক্ষা করছিলেন অ্যানিসো আবদুল কাদির। হঠাৎ ই এক ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। তাঁকে ও তাঁর বান্ধবীকে স্টেশনের দেওয়ালে ঠেসে ধরে হিজাব খোলার চেষ্টা করতে থাকে। আবদুলকাদির তাঁকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ও তাঁর বান্ধবীকে মারধর করে বলে অভিযোগ। সেই সঙ্গে গালমন্দও করতে থাকে।

অভিযুক্ত ছবি টুইটে পোস্ট করে ঘটনার কথা জানান আবদুলকাদির। তারপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শুধু অভিযুক্ত ব্যক্তিই নন, তার সঙ্গে থাকা মহিলাও তাঁদের উদ্দেশ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। যদিও ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ পরিবহণ পুলিশের মুখপাত্র।
মানবাধিকার কর্মীরা জানান, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। যদিও মহিলার টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিযুক্ত। তাঁর পাল্টা দাবি এধরনের কোনও কাজ তিনি করেননি। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। পাওয়েলের দাবি, কোনও দিন কাউকে আঘাত পর্যন্ত করেননি তিনি। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যটা বেরিয়ে আসবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫