Skip to content

বন্ধ করে দেওয়া হল তুরষ্কের ইসরায়েলি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক ॥
আল-আকসা মসজিদের ওপর বিধিনিষেধ আরোপের জের ধরে মুসলমানদের হামলার আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হল তুরস্কের রাজধানী আঙ্কারাস্থ ইসরায়েলি দূতাবাস। একইসঙ্গে বন্ধ করা হয়েছে ইস্তাম্বুলের ইসরায়েলি কনস্যুলেট।

নিরাপত্তাজনিত কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রাণালয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে তুরস্কের মুসলিমরা ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের এবং আঙ্কারায় ইসরায়েলি রাষ্ট্রদূতের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায়।

এরপর রোববার জর্দানের রাজধানী আম্মানের ইসরায়েলি দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ থেকে সৃষ্ট সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হলো তুরস্কের ইসরায়েলি দূতাবাস ও কনস্যুলেট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫