স্পোর্টস ডেস্ক ॥
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসরকে সামনে রেখে সব ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছাতে ব্যস্ত। তারই ধারাবাহিকতায় আইকন ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে নেবার পর এবার ইংলিশ অলরাউন্ডার লুক রাইটকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস।
মঙ্গলবার লুক রাইটকে দলে নেবার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী। ৩২ বছর বয়সী লুক রাইট টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। এর আগেও বিপিএলে খেলেছিলেন এই ক্রিকেটার। দেখা গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগেও।
অভিজ্ঞ লুক রাইট ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন ২০১৩ সালের বিপিএলে। এরপর আর দেখা যায় নি এই ইংলিশ ক্রিকেটারকে। তবে বিরতি দিয়ে আবারো ফিরছেন বিপিএলে।
