বাংলাভূমি ডেস্ক ॥
জেলা প্রশাসকদের তিন দিনের একটা সম্মেলন হয়ে থাকে প্রতি বছর। জনগণও একটা আশা নিয়ে এই দিকে তাকিয়ে থাকে। তবে জেলা প্রশাসকদের দিকে তাকালে বোঝা যায় আসলে রাজনৈকি হাওয়াটা কোন দিকে বৈছে। কেননা জেলা প্রশাসকরা শুধু আমলাই নয়। তারা স্থানীয়ভাবে সরকারেরও প্রতিনিধি এটা একটা মৌলিক বিষয়ও। এই বার তো ডিসি ও ইউনোর মাঝে বির্তক বিতর্কটাই বড় হয়ে দাঁড়িয়েছে। তাই এই বারের এই সম্মেলের প্রতি মানুষের আগ্রহটা আরো একটু বেশি।
মঙ্গলবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদ পত্র অনুষ্ঠানে এ মন্তব্য করেন, সাংবাদিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।
তিনি আরো বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনে এবার প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছে। আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমার মনে হয় এটা প্রধানমন্ত্রী আশা করেছেন। কিন্তু বাস্তবে আমরা তেমন পরিস্থিতি দেখতে পাবো না। এর কারণ হিসাবে আমি বলবো যে, বিশ বছর আগের শেয়ার কেলেঙ্কারির মামলার ওয়ারেন্ট বিশ বছর পর কার্যকর হয়। তখন আমাদের বুঝতে হবে। আমাদের আর যাইহোক আমরা দুর্নীতিটাকে সিরিয়াস ভাবে নেইনি। তবে গুরুত্বসহকারে নিলে ভালো হতো।
আফসান চৌধুরী আরো বলেন, যারা দুর্নীতি করে না বা দুর্নীতি করার সুযোগ নেই তাদেরকে আমাদের কিছুই বলার নেই। দুর্নীতি আসলে আমাদের অনেক গভীরে প্রবেশ করেছে। এটা কোন সাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যাবে সেটা আমি বিশ্বাস করিনা। আমাদের সময়.কম
