Skip to content

 সিটিসেলের তরঙ্গ চালু করলো বিটিআরসি

বাংলাভূমি ডেস্ক ॥

আদালতের নির্দেশনা মেনে বন্ধ থাকা বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

২৪ ঘণ্টার মধ্যে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ করে সংযোগ দিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর তরঙ্গ চালু করা হয় বলে জানিয়েছে বিটিআরসি।
ইরংশ ঈষঁন

এরআগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ সিটিসেলের তরঙ্গ দেয়ার পাশাপাশি লাইসেন্স পুনর্বহালের নির্দেশ দেন।

গত ২৪ জুলাই বন্ধ থাকা সিটিসেলের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি পাওয়ার পর সোমবার কমিশনের বিশেষ সভায় সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিটিআরসির কাছে পৌনে ৫০০ কোটি টাকা বকেয়া থাকায় গত বছরের ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় সরকার। এর ৩ নভেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। তবে ১৯ নভেম্বরের মধ্যে এই ১০০ কোটি পরিশোধ করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করে সিটিসেল।

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড। এছাড়া ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠান সিংটেলের ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫