Skip to content

মানিকগঞ্জে দুই উপজেলায় ৩৩টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ

বাংলাভূমি ডেস্ক ॥

পদ্মা যমুনার পানি বিদ্যালয়ের আঙ্গিনায় প্রবেশ করার কারণে মানিকগঞ্জের দুই উপজেলার ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে করে জেলার হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

জেলার হরিরামপুর উপজেলায় সর্বমোট ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বা আশেপাশের এলাকায় পদ্মা নদীর পানি প্রবেশ করেছে। এতে করে ওই বিদ্যালয়গুলোতে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

একইভাবে জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীর পানি প্রবেশ করার কারণে উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দৌলতপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৮টি।

মানিকগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা জানান, জেলার সাতটি উপজেলায় সর্বমোট ৬৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাজনিত কারণে পাঠদান সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তবে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে ওইসব বিদ্যালয়গুলোতে গুরুত্ব সহকারে পাঠদান কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫