Skip to content

এক কথাতেই রাজি আনুশকা

বিনোদন ডেস্ক ॥
‘যব হ্যারি মেট সেজাল’ ছবিতে কাজের সুযোগ পেয়ে নাকি এক কথায় রাজি হয়ে যান বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কারণ তার অনেক দিনের ইচ্ছা ছিল ইমতিয়াজ আলীর ছবিতে কাজ করবেন। তাই সুযোগটি পেয়ে তিনি শুরুতেই ‘হ্যাঁ’ বলেছেন।

আনুশকা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ইমতিয়াজ আলীর ছবিতে কাজ করতে আগ্রহী ছিলাম। আর তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’ ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘ছবির গল্পটিও আমার দারুণ লেগেছে। আমি এমন একটি ছবিতে কাজ করতে চাইছিলাম যেখানে পুরো সময়টাকেই উপভোগ করতে পারি।’

‘যব হ্যারি মেট সেজাল’ ছবিতে আনুশকার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ খান একজন টুরিস্ট গাইড হিসেবে অভিনয় করবেন, যার নাম হবে হ্যারি। অন্যদিকে সেজাল চরিত্রে অভিনয় করা আনুশকা শর্মা থাকবেন পাঞ্জাবী পর্যটকের ভূমিকায়। পরিচালনায় রয়েছেন ইমতিয়াজ আলী। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। টাইমস অব ইন্ডিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫