Skip to content

আরিফিন শুভ’র সাথে কোন ছবি করছি না: তিশা

 

বিনোদন ডেস্ক ॥

নুসরাত ইমরোজ তিশা ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী একজন অভিনেত্রী। তার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। ধীরে ধীরে টিভি পর্দার এই অভিনেত্রী হয়ে উঠেছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে চিত্রনায়ক আরিফিন শুভ’র সাথে আবার নতুন করে জুটি বাঁধছেন তিশা- এমন খবর প্রকাশ করা হয়েছে। ছবির নাম ‘ভাইজান’। তবে বিষয়টা সঠিক না বলে জানালেন তিশা নিজেই।

তিশার বর্তমান ব্যস্ততা আর আগামী পরিকল্পনা নিয়ে কথা হয় বিডি২৪লাইভ’র স্টাফ করেসপন্ডেন্ট আরেফিন সোহাগের।

আলাপচারিতায় তিশা বলেন, ‘আমিও শুনেছি, আমি নাকি আরিফিন শুভ’র সাথে আবার নতুন করে জুটি বাঁধছি। আসলে এমন খবর সত্য না। আমার সাথে কোন কথা হয়নি। তবে ছবিটির ব্যপারে আমাকে জানানো হয়েছে আমি কাজ করবো কিনা সেটা আমি ফাইনাল করিনি। জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ওনি আমার সাথে বসবেন বলেছেন। আসলে এমন খবর প্রকাশ করায় আমি দুঃখ প্রকাশ করছি’।

তিশা বলেন, ‘সামনের ঈদকে ঘিরে আমি প্রস্তুত হচ্ছি। অনেক কাজ আসছে। আমার বর্তমান ব্যস্ততা আগামী ঈদকে নিয়ে। আমাকে না বলে খবর প্রকাশ করাটা ঠিক হয়নি। আশা করবো আমাকে জানিয়ে আপনারা সংবাদ প্রকাশ করবেন’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫