Skip to content

ক্যাটরিনাকে নিয়ে উদ্বিগ্ন সালমান

বিনোদন ডেস্ক ॥

সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে এখনও উদ্বিগ্ন সালমান খান। বর্তমানে সালমান খান তাঁর আপকামিং ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে ব্যস্ত। ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আর তাতেই সমস্যায় পড়েছেন সালমান।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে রয়েছে প্রচুর অ্যাকশন দৃশ্য। ক্যাটরিনা ঠিক করেছেন কোনও ডামি ব্যবহার করে নয়, নিজেই দৃশ্যগুলিতে অভিনয় করবেন। এই সিদ্ধান্তে মোটেই খুশি নন সালমান। সালমানের চিন্তা এই বুঝি ক্যাটরিনা পড়ে গিয়ে হাত পা ভাঙলেন।

তবে ক্যাটরিনা যে ঝুঁকি নিতে পছন্দ করেন, তার প্রমাণ ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ ছবিতেই পাওয়া গিয়েছিল। সেই ছবিতে স্কুবা ডাইভার ইনস্ট্রাক্টর হিসেবে অভিনয় করেছিলেন তিনি। শ্যুটিং হয়েছিল সমুদ্রের তলায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫