Skip to content

রণবীর-দীপিকার প্রেমের অধ্যায় সমাপ্ত

বিনোদন ডেস্ক ॥

দীপিকা পাড়ুকোনে এবং রণবীর সিং আর কোনও সম্পর্কে নেই, এই দাবি করছে ডেকান ক্রনিকল সংবাদমাধ্যম। সত্যি সত্যিই নাকি তারা ৫ বছরের সম্পর্ক ঘুচিয়ে দিলেন। প্রতিবেদনের দাবি, সম্পর্ক থেকে ‘মুভ অন’ করে রণবীর নাকি অন্য একজনের সঙ্গে ডেট করছেন! তবে কার সঙ্গে রণবীর ডেট করেছেন এবিষয়ে কোন তথ্য কারো জানা নেই।

 

এদিকে শোনা যাচ্ছে, রণবীর নাকি অনেক দিন ধরেই দীপিকাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। এরমধ্যে হলিউডে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। এই রমরমা ক্যারিয়ারের মুহূর্তে কিছুতেই রাজি নন বিয়ে করতে নায়িকা। তাই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন রণবীর।

 

৩১ বছর বয়সী দীপিকার মতে, এখনই বিয়ে করলে তা তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে। তাই এখনই বিয়ে নয়। এরপরই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রণবীর। তবে বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, দীপিকা আর হলিউড তারকা ভিন ডিজেলের সম্পর্কের গুঞ্জনও নাকি দীপিকা আর রণবীরে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।

 

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫