Skip to content

বিদেশিদের প্রতারণার অর্থ লেনদেনকারী ১২ ব্যাংক শনাক্ত

স্টাফ রিপোর্টার ॥

বিদেশিদের প্রতারণার অর্থ লেনদেনের সঙ্গে জড়িত বাংলাদেশের এমন ১২টি ব্যাংক শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ নাইজেরিয়ানসহ মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে আটকের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাতেন জানান, যে ১২টি ব্যাংক শনাক্ত করা হয়েছে সেগুলোতে বিদেশিরা প্রতারণা করে হাতিয়ে নেয়া অর্থ জমা রাখতেন। বিভিন্ন উপায়ে সেসব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দেশে টাকা পাঠানো হতো।

গোয়েন্দা সূত্রে জানা যায়, তালিকায় থাকা ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের নাম রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫