আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতে পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। ২০০১ সালে ভারতে পার্লামেন্টে হামলার পর সৃষ্ট পরিস্থিতির কারণে এমনটা ভাবা হয়েছিল। তবে পারমাণবিক হামলা চালালে তার পাল্টা হামলার শিকার হতে হবে ভেবেই ওই পরিকল্পনা থেকে তিনি পিছিয়ে এসেছিলেন।
জাপানের দৈনিক পত্রিকা ‘মাইনিচি শিম্বুন’এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘২০০১ হামলার পর ভারতে হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। ২০০২ সালে যখন উত্তেজনা চরমে তখন পরমাণু হামলা চালাবো কি চালাবো না তা নিয়ে দ্বিধায় ছিলাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম কি করবো।’ ওই সময় জনসম্মুখেও পারমাণবিক হামলা হতে পারে বলে বলেছিলেন মোশাররফ। তিনি বলেছিলেন, ‘সব কিছু প্রস্তুত আছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।’
এ প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘শেষ পর্যন্ত আমরা কিংবা ভারত কেউই হামলা চালায়নি। এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
ভারতে পরমাণু হামলার পরিকল্পনা ছিলো : পারভেজ মোশাররফ
আপডেট :July 28, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
