Skip to content

আরটিভির আড্ডায় ভয়ংকর সুন্দর

বিনোদন ডেস্ক ॥

অনিমেষ আইচ নির্মিত ও আরটিভি সহযোগী প্রযোজিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ টকশো ‘ভয়ংকর সুন্দর আড্ডা’। দুই পর্বের এ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সাবরিন সাকা মীম। অতিথি হিসেবে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ভাবনা এবং নির্মাতা অনিমেষ আইচ।

আড্ডায় পরমব্রত ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের বিভিন্ন দিক ও দুই বাংলার চলচ্চিত্রের বর্তমান অবস্থা, অগ্রগতি ও দুর্বলতাগুলো নিয়ে কথা বলেন।
ভাবনা তুলে ধরেন সিনেমার প্রতিটি অংশে ছড়িয়ে থাকা বিভিন্ন অভিজ্ঞতার কথা।
ইরংশ ঈষঁন

সিনেমাটির গল্প ভাবনা থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত কাজের প্রতিটি ধাপের অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে কথা বলেন নির্মাতা
অনিমেষ আইচ।

হাসি উচ্ছ্বাসে ভরা অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনা করেছেন সুজন আহমেদ।

অনুষ্ঠান সম্পর্কে সুজন আহমেদ বলেন, নতুন অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতাদের জন্য এ অনুষ্ঠানটি একটি মাইলফলকের কাজ করবে। এ ছাড়াও সাধারণ দর্শকরা পাবে বিশেষ বিনোদন।

অনুষ্ঠানটি ৩০ জুলাই (রোববার) বিকাল ৫টায় শুধুমাত্র আরটিভিতে প্রচারিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫