Skip to content

গাজীপুরে নিউজ২৪এর ১ম বর্ষপূর্তী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে নিউজ২৪ ১ম বর্ষপূর্তী উপলক্ষে আজ শুক্রবার দুপুর ১২টায় গাজীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিউজ২৪ গাজীপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাহফুজ আহমেদ, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি ও বৈশাখী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, কালের কণ্ঠ গাজীপুর স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, বাংলাভূমি’র বার্তা সম্পাদক আব্দুল হান্নান, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু, সাংবাদিক মোঃ ওবায়দুর রহমান সাখাওয়াৎ, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেন, সহকারি পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, গোয়েন্দা বিভাগের ওসি আমির হোসেন, জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাস, ইন্সপেক্টর মোমিনুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক সালমান ফরাজী।
আলোচনা শেষে কেক কাটা এবং গাজীপুর জেলা একটি র‌্যালীর আয়োজন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫