Skip to content

‘প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া আমার বিপক্ষে ছিল’

আন্তর্জাতিক ডেস্ক ॥

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া তার বিপক্ষে ছিল। তিনি আমেরিকার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী চাওয়ার পাশাপাশি তেলের দাম কমানোর পক্ষে ছিলেন বলে মস্কো তার বিপক্ষে অবস্থান নেয় বলেও দাবি করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পৃষ্ঠায় এক মন্তব্যে একথা জানিয়েছেন। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের নির্বাচনি প্রচার দলের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এটা রাশিয়া কখনোই চায়নি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে আমেরিকায় এখনও জল্পনা চলছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশাবাদ কিংবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে ট্রাম্প যেসব বক্তব্য দিয়েছেন তা এই জল্পনার মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের একটি কমিটির পাশাপাশি একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে।

ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিভিন্ন আলামত পাওয়া গেলেও এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে রুশ হস্তক্ষেপের শক্ত কোনো দলিল পাওয়া যায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট কিছুদিন পরপরই নিজেকে নির্দোষ দাবি করে বক্তৃতা-বিবৃতি দিয়ে যাচ্ছেন। রাশিয়াও ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫