Skip to content

শ্রীপুরে গুলি পিস্তলসহ দুই জন আটক

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুর গোয়েন্দা পুলিশ একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই জনকে আটক করছে। শনিবার বিকেলে তাদের জেলার শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- শরিয়তপুরের নড়িয়া থানার মালতকান্দি গ্রামের নুরু আকন্দের ছেলে সোলেমান আকন্দ (৩১) ও ভোলা সদরের রামদাশপুর গ্রামের জব্বার সরদারের ছেলে মোসলেম সরদার (৪৫)।

গাজীপর গোয়েন্দা পুলিশের এসআই সদানন্দ বৈদ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ২নং সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫