Skip to content

পাবিপ্রবির ডিনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

বাংলাভূমি ডেস্ক ॥

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, তাঁর অকাল মৃত্যু অনাকাঙ্খিত এবং বেদনার। তাঁর মৃত্যুতে এ বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষককে হারালো। শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রাশেদ কবির গত শুক্রবার রাতে পাবনার সাঁথিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫