Skip to content

কলকাতার তারকাদের সঙ্গে মাশরাফি কন্যার ছবি উৎসব

বিনোদন ডেস্ক ॥

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বড় মেয়ে হুমায়রা। তাকে নিয়ে রীতিমত ছবি উৎসবে মেতে ওঠেন কলকাতার শীর্ষস্থানীয় তারকারা। তাদের মধ্যে ছিলেন দেব, কোয়েল, শুভশ্রী ও শ্রাবন্তী। এসময় মাশরাফি কন্যাও তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।

ছবিতে দেখা যাচ্ছে দেব হুমায়রার হাত ধরে দাঁড়িয়ে আছেন। শুভশ্রী ও কোয়েল হাসিমাখা মুখে ধরে রেখেছেন হুমায়রাকে। এছাড়া শ্রাবন্তী গলা জড়িয়ে ধরেছেন হুমায়রাকে। মাশরাফির ছোট ভাই মুরছালিন বিন মর্তুজা তার ফেসবুকে সবগুলো ছবি পোস্ট করেছেন।

কলকাতার গণমাধ্যম আনান্দবাজার খেলোয়াড় হিসেবে ‘সেরা বাঙালি-২০১৭’ সম্মানে ভূষিত করেছেন মাশরাফিকে। সেই পুরস্কার নিতে শনিবার কলকাতা যান এই টাইগার সেনাপতি। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে কলকাতার শোবিজের রতি-মহারতি তারকারাও উপস্থিত ছিলেন। সেখানে মাশরাফি কন্যা তারকাদের সঙ্গে ক্যামেরায় বন্দি হন।

মাশরাফি ছাড়াও অভিনেত্রী হিসেবে সেরা বাঙালি পুরষ্কার পান বাংলাদেশের জয়া আহসান। তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের দুজন কীর্তিমান ক্রিকেটার ‘আনন্দবাজার সেরা বাঙালি’র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন- হাবিবুল বাশার ও সাকিব আল হাসান।

হাবিবুল বাশারের হাতে এ পুরস্কার উঠেছিল ২০০৯ সালে। আর সাকিব জিতেছিলেন ২০১২ সালে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫