Skip to content

উর্মিলার নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক ॥

আসন্ন ঈদের জন্য প্রায় ডজন খানেক নাটকের শুটিং শেষ করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় করছেন আরও একাধিক নাটকে। নাটকের বাইরে সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়েও দেখা যাচ্ছে তাকে। তবে এখন থেকে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা। আগের চেয়ে তুলনামূলক কম কাজ করবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক কাজই তো করেছি এতদিন। এখন একটু মানের দিকে মনোযোগী হব। স্ক্রিপ্ট এবং চরিত্র পছন্দ না হলে কাজই করব না। ভালো কিছু কাজের মাধ্যমে দর্শকদের মাঝে যেন বেঁচে থাকতে পারি।’

উল্লেখ্য, সকাল আহমেদের নাটকে অভিনয় করতে আজ নেপাল যাচ্ছেন এ তারকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫