Skip to content

ফের যাত্রী সংকটে ২টি হজ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার ॥

যাত্রী সংকটের কারণে বাংলাদেশ বিমানের দুইটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ই-ভিসা জটিলতার কারণে অনেকে এখনো পাসপোর্ট হাতে না পাওয়ায় আজ সকাল ১০টা ২৫ মিনিট ও আগামীকাল সকাল ৮টা ৫৫ মিনিটের সিডিউল হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশে বাংলাদেশে থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ২১ হাজার ১১০ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার ৮৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ২৩৪ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫