গোলাম মোর্তোজা ॥
‘রামপালের উপর থেকে ইউনেস্কো আপত্তি প্রত্যাহার করে নিয়েছে’- পররাষ্ট্র মন্ত্রণালয় তরিঘড়ি করে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েঠিল। উপদেষ্টা তোফিক এলাহী চৌধুরী আরও জোর দিয়ে একথা বলেছিলেন।
খোঁজ নিয়ে তখন লিখেছিলাম সরকারের এই বক্তব্য সত্য নয়।
গতকাল ইউনেস্কো তার ৪১তম সভার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে। তাতে আবারও প্রমাণ হলো, আমরা যা লিখেছিলাম সেটাই সত্য, সরকার যা বলেছিল তা অসত্য।
প্রশ্ন হলো, তথ্য-প্রমাণ থাকা এসব বিষয় নিয়ে সরকার এবং সরকার সংশ্লিষ্টরা অসত্য বলেন কেন? সরকার কেন দেশের মানুষকে অসত্য তথ্য জানাবে?
অসত্য তথ্য দেওয়ার জন্যে পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়, উপদেষ্টা এবং মোসাহেবরা কী জনগণের কাছে দু:খ প্রকাশ করবেন?
সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুক স্ট্যাটাস।
