বাংলাভূমি ডেস্ক ॥
আগস্ট মাসটি আমাদের জন্য অত্যন্ত শোকাবহ একটি মাস। ১৯৭৫ সালে যে নির্মম ঘটনা ঘটেছিল সেটা আমাদের জন্য দঃখের একটি ঘটনা ছিল। এই নির্মম হত্যা কা-টি ছিল হচ্ছে ইতিহাসে সব থেকে জঘন্যতম হত্যা কা-ের মধ্যে একটি। পৃথিবীর বিভিন্ন দেশে সেনা অভ্যত্থান হয়েছে, রাষ্ট্র নেতারা নিহিত হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যা কা-টি ছিল ভিন্ন একটি হত্যাকা-। যার সাথে অন্য কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায় না।
সোমবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার পিছনে ছিল দেশের ও বিদেশের নানা ধরণের ষড়যন্ত্র। শুধু বঙ্গবন্ধুকে না বরং তার পরিবারের লোকদেরকে এমনকি তার শিশু সন্তানকেও হত্যা করা হয়েছে। এই হত্যাক-ের মাধ্যমে শুধু একটি পরিবারকে হত্যা করা হয়নি রবং আমরা যে চেতনা ও স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্নকে মূলত হত্যা করা হয়েছে।
শ্যামল দত্ত আরো বলেন, আজ হয়তো বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ক্ষমতায়। কিন্তু আওয়ামী লীগ যে এখনো পরিপূর্ণভাবে মুক্তি যুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে আনতে পরেছে স্টো কিন্তু বলা যাচ্ছে না। কেননা এর মাঝে অনেক নতুন নতুন বাস্তবতা তৈরি হয়েছে। যা হোক আমরা এখনো আশা করি আমাদের এই দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে।
আমাদের সময়.কম
