Skip to content

যে কারণে নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানি দুই ব্যাটসম্যান!

স্পোর্টস ডেস্ক ॥

আজীবনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তানি দুই ব্যাটসম্যান সারজিল খান ও খালিদ লতিফ। এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেছে।

তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দুজনকেই আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গড়াপেটার অভিযোগ উঠলে দুজনকে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান করে পিসিবি।

পিএসএলের সর্বশেষ আসরের শুরুতেই সারজিল ও লতিফের বিরুদ্ধে আসে ফিক্সিংয়ের অভিযোগ। সেই সময় দুজনই টুর্নামেন্টটিতে খেলছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। সাময়িক নিষেধাজ্ঞার পর দেশটির গণমাধ্যমে দুজনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে সংবাদও প্রচার করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ মিলেছে সারজিল ও লতিফের ম্যাচ ফিক্সিংয়ের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫