Skip to content

কুয়েতে দুই গ্রুপের সংঘর্ষে বাংলাদেশি নিহত

বাংলাভূমি ডেস্ক ॥

কুয়েতের হাসাবিয়া শহরে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিন জন। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম আবদুর রউফ। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কুয়েত পুলিশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছেন।

নাম না প্রকাশ করার শর্তে একজন কুয়েত প্রবাসী জানান, মঙ্গলবার রাতে আবদুর রউফকে বাসা থেকে ডেকে নিয়ে যান ১০-১২ জন বাংলাদেশি। হাসাবিয়া শহরের একটি সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কা-তর্কির এক পর্যায়ে রউফকে রড দিয়ে পেটানো শুরু করেন তারা। এতে রউফের মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫