Skip to content

আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনে নিজের ব্যাট উপহার দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক ॥
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনে নিজের স্বাক্ষর করা ব্যাট উপহার দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এমন অবদানের জন্য কোহলিকে টুইটারের মাধ্যমে ধন্যবাদ জানান আফ্রিদি।

বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা কোহলি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে শুভ কামনা জানান।

এর আগে, গত এপ্রিলে আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় তাকে সকল খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত কোহলির একটি জার্সি উপহার পাঠিয়েছিল ভারতীয় দল।

‘শহীদ ভাই, শুভ কামনা এবং আপনার বিপক্ষে খেলা সব সময়ই আনন্দের’-ভারতীয় অধিনায়কের এমন বার্তা পাঠানো জার্সিটি লন্ডনে এক নিলামে তিন লাখ রুপিতে বিক্রি হয়েছিল।

সূত্র : বিডি প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫