Skip to content

শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট আইন প্রনণয়ন করতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বাদে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষা ব্যবস্থা পরিচালনায় সুনর্দিষ্টি আইন প্রণনয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে শিক্ষা সংক্রান্ত একটি আদালত গঠনরে নির্দেশও দিয়েছনে আদালত।

এ বিষয়ে জনস্বার্থে করা রিট আবেদনের শুনানী করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ রায় ঘোষণা করেন।
অর্থ, জনপ্রসাশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেয়া হয়। আগামী ১ বছরের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদনও আদালতে জমা দিতে বলা হয়েছে। আবেদনটি ২০১২ সালে দায়ের করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম।

পরে আদালত থেকে বেরিয়ে নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের দেশে প্রচলিত শিক্ষা কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চলছে। যা সংবিধানের ১৫২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। কারণ ১৯৯৫ সালের ১০ অক্টোবরে করা প্রচলিত শিক্ষা কার্যক্রম নীতি মালাগুলো রাষ্ট্রপতি বা সংসদ প্রননয়ন করেননি।

তিনি বলেন, আমি শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট আইন চেয়ে একটি রিট আবেদন দায়ের করেছিলোম। বিগত পাঁচ বছর আদালতে এ বিষয়ে শুনানী করেছি। তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সংসদ কর্তৃক কোনো আইন না থাকায় শিক্ষায় হরিলুট চলছে। অনিয়ম দুর্নীতি ও সেচ্চাচারিতা চলছে।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যরা তাদের প্রতিটি নির্বাচনী এলাকার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যাক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রন করছে। এ নীতিমালায় দেশের মফস্বল এলাকায় শতকরা ৩৩ ভাগ মহিলা শিক্ষক নিয়োগ দেয়ার বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, আবেদন মঞ্জুর করে আদালত এ রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনের শুনানীতে নুরুল ইসলামকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫