Skip to content

অবরোধ বিলে ট্রাম্পের স্বাক্ষর পূর্ণমাত্রায় বাণিজ্যকেন্দ্রীক যুদ্ধের প্ররোচনা : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার উপর নতুন করে চাপানো অবরোধ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপত্তি সত্ত্বেও কংগ্রেসে পাস হওয়া ওই বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে অনুমতি প্রদাণ স্বাক্ষর করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বিলটিকে ত্রুটি যুক্ত বলে আখ্যায়িত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, নতুন এই নিষেধাজ্ঞা বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে পূর্ণমাত্রায় বাণিজ্যকেন্দ্রীক যুদ্ধ শুরুর প্ররোচনা দিচ্ছে।

জল্পনা-কল্পনার অবসান কাটিয়ে রুশ অবরোধ বিলের উপর অনিচ্ছা সত্ত্বেও স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের আপত্তি সত্ত্বেও এই বিল সংসদের দুই কক্ষেই পাস হওয়ায় নাখোশ তিনি। তাই অনেকেই মনে করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে বিলটিতে স্বাক্ষর করার সময় শেষ মুহূর্তে কোন একটি অযুহাতে ট্রাম্প হয়তো তাতে স্বাক্ষর নাও করতে পারে। কিন্তু মার্কিন রাজনীতিতে নিজেকে আরও সমালোচিত করে তুলতে চাননি বলেই ট্রাম্প ওই বিলে স্বাক্ষর করেছেন বলেও মনে করছেন অনেকে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর এই নতুন অবরোধ। তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেঞ্জি বলেছেন, নিষেধাজ্ঞার পরেও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আজকাল সত্যিই ভেবে বিস্মিত হই যে, দুনিয়ার এমন কোন ইস্যু নেই যেটা দিয়ে রাশিয়াকে অভিযুক্ত করা যাবে না। কিন্তু আমরা খিটখিটে শিশুর মতো নই এবং চারদিকে যা কিছু ঘটে তার সবকিছুতেই আমরা বিরক্ত বোধ করি না। আমাদের সহযোগিদের সাথে এমনকি যুক্তরাষ্ট্রের সাথে কাজ করারও উপায় খুঁজবো। আমরা যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাই বা ওই বিলে কী আছে সেসবের জন্য নয় বরং আন্তর্জাতিক কল্যাণের জন্য রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে- এটা বোঝাতে যে আমরাও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে পারি।

নতুন এই বিলের মাধ্যমে রাশিয়ার পাশাপাশি উত্তর কোরিয়া এবং ইরানের বিরুদ্ধেও অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫