Skip to content

নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহারে সমস্যা কোথায় : আসিফ নজরুল

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলে অনু্ষ্িঠত ‘রাজকাহন’ অনুষ্ঠানে বলেন, আসন্ন নির্বাচনে সেনাবাহিনী জরুরী।

ড. আসিফ নজরুর বলেন, ক্ষমতায় থাকলে আ.লীগ-বিএনপি যেভাবে রাজনীতিকরণ করেন পুলিশ এবং প্রশাসন কিভাবে ব্যবহার হয়েছে। কিছু কিছু নির্বাচন দেখেন প্রার্থী দাড়ােই নারে না। মানে নির্বাচনে দাড়ানোর সাহসও পাই না।এমন পরিস্থিতিতে সরকারের কোন কোন মন্ত্রী সরাসরি বলেছেন সরকারি নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগকে প্রাধান্য দিতে হবে যুবলীগকে নিয়োগ দিতে হবে। একটা ইউনিভার্সিটিরি ভিসি পর্যন্ত বলেছেন আমার এখানে চাকরি করতে হলে ছাত্রলীগ করতে হবে। এমন পরিস্থিতিতে সেই পুলিশের উপর মানুসের কিভাবে আস্থা থাকতে পারে।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ডিবিসি চ্যানেলের টক শোতে তিনি আরো বলেন, সেনাবাহিনীকে দিয়ে রাস্তা নির্মাণ করাতে পারেন। টেক্সি চালাতে পারেন। রানা প্লাজার কাজে লাগাতে পারেন। তাহলে সেনাবাহিনীকে নির্বাচনে ব্যবহার করতে সমস্যা কোথায়?

বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী যেখানে নিয়মের কারণে রাজনীতি করণের কো স্কোপ নাই ।এই কারণে সেনাবাহীনিকে আনতে হবে । এছাড়া, তিনি প্রশাসনে রাজনৈতিক দলীয়করণ, নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকার, ছাত্রলীগের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। আমাদের সময়.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫