Skip to content

তিন লাখ ইয়াবাসহ আটক ৬ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥

কক্সবাজারের টেকনাফে তিন লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরংশ ঈষঁন

আটকরা মিয়ানমারের রোহিঙ্গা বলে জানা গেছে। তবে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলতে পারেনি।

কোস্টগার্ড কর্মকর্তা জাফর ইমাম সজীব বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে তাদের একটি দল ছেঁড়াদ্বীপের ডিম এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমারের দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি নৌকাকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু তারা তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। নৌকায় তল্লাশি করে তিন লাখ ইয়াবা পাওয়া গেছে। তাদের নৌকাটি জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হবে বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫