Skip to content

নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, নাটোর ॥

নাটোরের সিংড়ায় অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে বগুড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে।

নাটোর বাস মালিক সমিতির অফিস সহকারী আসাদুজ্জামান টুটুল জানান, সিংড়া উপজেলায় অবৈধভাবে নাটোর জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

এই চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোরসহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানিয়ে আসছে কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা।

এদিকে ওই ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫