বিনোদন ডেস্ক ॥
নতুন দুই বিজ্ঞাপনে কাজ করলেন মডেল-অভিনেত্রী রাহা তানহা খান। একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির বিজ্ঞাপন, অন্যটি যমুনা ফ্রিজের বিজ্ঞাপন। গেল ২৯ জুলাই রবির বিজ্ঞাপনের শুটিং হয়েছে এবং ৩০ তারিখ যমুনা ফ্রিজের বিজ্ঞাপনের চিত্রধারণ শেষ হয়েছে।
রাহা জানান, রবির বিজ্ঞাপনটি বানিয়েছেন অমিতাভ রেজা এবং যমুনা ফ্রিজের বিজ্ঞাপন বানিয়েছেন শাওন। বিজ্ঞাপন দুটি নিয়ে রাহা জাগো নিউজকে বলেন, ‘দুইটি কাজেই আলাদাভাবে আমি হাজির হচ্ছি। নির্মাণেও নতুনত্ব রয়েছে। এফডিসি ও বেঙ্গল স্টুডিও তে বিজ্ঞাপন দুটির শুটিং করেছি। শিগগির দুটি বিজ্ঞাপনই প্রচারে আসবে।’
বিজ্ঞাপন ছাড়াও নাটকে অভিনয় করছেন রাহা। এর বাইরে কিছুদিন আগে রাহা চুক্তিবদ্ধ হয়েছে আকাশ আচার্য্য পরিচালিত ‘আসলে কেউ সুখি নয়’ ছবিতে। এই ছবিতে রাহার নায়ক চিত্রনায়ক সাইমন। আরও অভিনয় করবেন জায়েদ খান ও আইরিন।
এছাড়া রাহা অভিনয় করবেন ‘অভয়-দ্য সাইক্লোন’ নামের আরেকটি ছবিতে, যার শুটিং শুরু হবে আগামী ঈদের পর।
