স্পোর্টস ডেস্ক ॥
বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করায় বার্সা থেকে এখন মুক্ত নেইমার।
এর আগে নেইমারের বার্সা ছাড়া নিয়ে বিভিন্ন নাটক চলে আসছিলো। এবার বার্সা তাকে মুক্ত করে দিলেন। এক খবরে বলা হয়েছে বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করায় তাকে বার্সা থেকে মুক্ত করে দিলেন। পিএসজিতে এখন সে চলে যেতে পারবে। আর কোন বাঁধা থাকলো না নেইমারের।
বার্সাকে রিলিজ ক্লজ (ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইলে এ পরিমাণ অর্থ দিতে হবে) বাবদ ২২২ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত পিএসজি। চুক্তি সই হলেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হবেন নেইমার। রেকর্ডটি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবার দখলে (১০৫ মিলিয়ন ইউরো)। ফ্রেঞ্চ জায়ান্টদের কাছ থেকে বছরে সম্ভাব্য ৩০ মিলিয়ন ইউরো আয় করবেন নেইমার। চুক্তি হতে পারে পাঁচ বছরের। ২০২২ সালে তার বয়স হবে ৩০। বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে বার্সা থেকে নেইমারকে মুক্তি করে পিএসজি দলে নিয়ে নিলেন।
