Skip to content

নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে নেই আ. লীগও

বাংলাভূমি ডেস্ক ॥

দেশের রাজনৈতিক দলগুলো আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী প্রস্তুতি নিতে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগও। দলের নেতাকর্মীরা আগামী নির্বাচনের জোরে সোরে প্রচারণা চালাচ্ছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিডি২৪লাইভ কে বলেছেন, নির্বাচন হবে, আগাম নির্বাচন হবে কিনা জানিনা। তবে এটা ঠিক যে আমরা নির্বাচনী প্রস্তুতি নেওয়া শুরু করেছি এবং খুব ভালো ভাবে প্রস্তুতি চলছে।

তারা আরও বলেন, দলের নেতা কর্মীদের আগামী নির্বাচনের জন্য মাঠ গোছানোর নির্দেশ দেওয়া হয়েছে, এছাড়া দলের আয় ব্যয়ের হিসাব নিয়ে ও নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে। তাই সামনের নির্বাচন মাথায় নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করার নির্দেশনা পাঠাচ্ছি। নেতাকর্মীরা দলের নির্দেশ পেয়ে কাজ করছে।

এত আগে নির্বাচনী প্রচারণা ও কর্মীদের নির্দেশনা কেন, জানতে চাইলে দলের নীতি-নির্ধারকরা বলেন, আমরা একটি নির্বাচন পার করেই আরেকটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে থাকি। এই ব্যস্ততা তারই অংশ। আর দেশকে উন্নত করতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ কে আবার ক্ষমতায় আসতে হবে তাই সব নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের এই ব্যস্ততা নিয়ে অনেকেই আগাম নির্বাচন হবে বলে মনে করতে পারে কিন্তু নির্বাচন সঠিক সময় হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ আল মাহমুদ স্বপন বিডি২৪লাইভ কে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়নের দ্বারা বজায় রাখতে হলে আওয়ামী লীগ সরকার আবার দরকার। দলের নির্দেশেই নেতাকর্মীরা কাজ করছে সব কিছু ঠিক মত চললে সঠিক সময় নির্বাচন হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডি২৪লাইভ কে বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের কথা ভাবে দেশের উন্নয়নের কথা ভাবে। আওয়ামী লীগ এমন একটি দল একটা নির্বাচন শেষ করেই আরেকটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। নির্বাচনী প্রস্তুতি ভালোভাবে চলছে সঠিক সময় নির্বাচন হবে বলে তিনি আশা করেন।

এ বিষয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিডি২৪লাইভ কে বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তাই দলিও নেতা কর্মীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, যারা নমিনেশন প্রার্থী তাহারাই বেশি মাঠ গোছাচ্ছেন। কারণ এবার যার জনসমর্থন বেশি সেই নমিনেশন পাবে। আওয়ামী লীগ সরকার জনগণের জন্য রাজনীতি করে। উন্নয়নের জন্য কাজ করে।
বিডি২৪লাইভ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫